Wednesday, December 30, 2015

পাপ্পু বাসে যাচ্ছে।
ওর পাশে বসা এক মহিলা
নিজের কোলে বাচ্চা নিয়ে বসেছিল।
মহিলার হাতে টিফিনবক্স ছিল যার মধ্যে খুব
সুন্দর একটা পুডিং ছিল
আর তার সুগন্ধ পাপ্পুর নাকেও আসছিল।
সে নিজের বাচ্চাকে পুডিংটা খাওয়ানো
চেষ্টা করছিল
কিন্তু কিছুতেই সেই বাচ্চাটা খাচ্ছিলনা।
মহিলা বার বার বাচ্চাকে বলছিল
“তাড়াতাড়ি খা বাছা, নয়তো পাশে বসা
এই কাকুকে আমি পুডিংটা খাইয়ে দেব,
তোর আর খাওয়া হবেনা।"
বাচ্চাটার পেটে বোধহয় খিদেই ছিলনা,
তাই সে পুডিংটার দিকে একেবারে তাকাছিল না।
মহিলা কিন্তু বলেই চলেছিল যে
“খেয়ে নে নয়তো,
আমি এটা কাকুকে খাইয়ে দেব।"
যখন অনেক দেরী হয়ে গেল আর
পাপ্পু থাকতে পারলনা।
সে বলেই ফেলল, “দিদিভাই,
.
.
.
.
.
.
.
.
.
.
আপনি যা ‘ডিসিসান’ নেওয়ার,
তাড়াতাড়ি নিয়ে নিন।
আপনার এই পুডিংয়ের জন্য
আমি ইতিমধ্যেই ৪টে বাস স্টপ
ছেড়ে এগিয়ে এসেছি।

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home